© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় দুই অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
country-desk
১২:৩৬ পিএম | ৩১ জানুয়ারি, ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্দনপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোডগামী একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় একজনের মৃত্যু নিশ্চিত করেছেন চিকিৎসকরা।

নিহতের বয়স ৩০ থেকে ৩৫ বছর হতে পারে জানিয়ে ওসি আরো বলেন, আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন