© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেড় লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

শেয়ার করুন:
দেড় লাখ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
own-reporter-cox-s-bazar
০৪:৩৩ পিএম | ১৯ নভেম্বর, ২০২০

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ মিজান নামে এক রোহিঙ্গা মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।আটক মিজান (২১) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

কক্সবাজারের উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ মিজান নামে এক রোহিঙ্গা মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।আটক মিজান (২১) কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা বনি আমিনের ছেলে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট বাইল্যাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের ছোট বাইল্যাখালী ব্রিজের ওপর অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পরে আটক ব্যক্তির কাছে পাওয়া বস্তা তল্লাশি করে দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৫০ লাখ টাকা। গ্রেফতার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন