© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে নিজ বাসায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

শেয়ার করুন:
চট্টগ্রামে নিজ বাসায় চিকিৎসকের রহস্যজনক মৃত্যু
own-reporter-chattogram
১২:৫৯ পিএম | ৩১ জানুয়ারি, ২০১৯

চট্টগ্রামে নিজ বাসা থেকে মোস্তফা মোরশেদ প্রকাশ আকাশ নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামে নিজ বাসা থেকে মোস্তফা মোরশেদ প্রকাশ আকাশ নামে এক চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার দুই নম্বর সড়কের ২০ নম্বরে নিজ বাসা থেকে ওই চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত নায়েক হামিদ উল্লাহ।

নিহত আকাশ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকার মৃত আবদুস সবুরের ছেলে। তিনি এমবিবিএস শেষ করে এফসিপিএস পড়ছিলেন।

হামিদ উল্লাহ জানান, সকাল ৬টার দিকে ডা. মোস্তফা মোরশেদকে হাসপাতালে আনলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টাইমস/এএস/টিএইচ

মন্তব্য করুন