© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চাঁদপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

শেয়ার করুন:
চাঁদপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

প্রতিকী ছবি

district-correspondent
০৫:২৩ পিএম | ১৯ নভেম্বর, ২০২০

চাঁদপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল্লাপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন।

চাঁদপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নুরুল্লাপুর গ্রামের গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা থানায় অভিযোগ করেছেন।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) ভোরে প্রতিদিনের মতো হাঁটতে বের হন ভিকটিম ছাত্রীর মা। এই  সুযোগে একই বাড়ির বারেক গাজীর ছেলে হাসিম গাজী (৩৫) দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে তার মা ছুটে এলে হাসিম গাজী পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশের এসআই পলাশ বড়ুয়া গণমাধ্যমকে জানান, মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামি এখনও পলাতক। তাকে আটক করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন