© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে চাকরির সুযোগ

শেয়ার করুন:
নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে চাকরির সুযোগ
own-reporter-noakhali
০১:১০ পিএম | ৩১ জানুয়ারি, ২০১৯

নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজনকে নিয়োগ দেয়া হবে। নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা পদগুলোতে আবেদন করতে পারবেন।

পদ: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সাঁটলিপিতে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ৭০ ও ৮০ শব্দ, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২৫ ও ৩০ শব্দ থাকতে হবে।

বেতনস্কেল: ১০,২০০/- ২৪,৬৮০/ টাকা।

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিংয়ে শব্দের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ ও ২৮ শব্দ থাকতে হবে।
বেতনস্কেল: ৯,৩০০/- ২২,৪৯০/ টাকা।

আবেদনের শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০১৯।

টাইমস/ কেআরএস

মন্তব্য করুন