© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্র অধিকার পরিষদ নেত্রীর সঙ্গে যুব পরিষদ নেতার বিয়ে

শেয়ার করুন:
ছাত্র অধিকার পরিষদ নেত্রীর সঙ্গে যুব পরিষদ নেতার বিয়ে
own-reporter
১২:৫৭ এএম | ২১ নভেম্বর, ২০২০

ছাত্র অধিকার পরিষদের নেত্রীকে বিয়ে করলেন কোটা আন্দোলনের ফ্লাটফরমে গড়ে উঠা বাংলাদেশ যুব অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম

ছাত্র অধিকার পরিষদের নেত্রীকে বিয়ে করলেন কোটা আন্দোলনের ফ্লাটফরমে গড়ে উঠা বাংলাদেশ যুব অধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান। তার সহধর্মিনী খুলনা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি তামান্না শিখা। তারেক রহমান এর আগে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছেন। শুক্রবার (২০ নভেম্বর) খুলনার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক ভাবে এই দুইজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, শিখা এবং তারেক দুইজনই আমাদের সংগঠনের সাথে জড়িত। তবে তাদের পরিচয় অনেক আগে থেকেই। দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন