© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় বাস চাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত

শেয়ার করুন:
বগুড়ায় বাস চাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত

ফাইল ছবি

own-reporter-bogura
০৪:২৩ পিএম | ২২ নভেম্বর, ২০২০

বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আবদুল হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহ সুলতান (৯)।

রোববার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঢাকাগামী আল রিয়াদ পরিবহনের একটি বাস রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক)
ভর্তি করা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন