© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৩

শেয়ার করুন:
২৪ ঘন্টায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত ২২৭৩
own-reporter
০৪:৪৭ পিএম | ২৭ নভেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ছয় হাজার ৫৪৪ জন। দেশে বর্তমানে ১১৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘন্টায় নতুন  শনাক্ত হয়েছেন দুই হাজার ২৭৩ জন। এখন পর্যন্ত মোট  শনাক্ত হলেন চার লাখ ৫৮ হাজার ৭১১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২২৩ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ছয় হাজার ৫৪৪ জন।

দেশে বর্তমানে ১১৮টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘন্টায় নতুন  শনাক্ত হয়েছেন দুই হাজার ২৭৩ জন। এখন পর্যন্ত মোট  শনাক্ত হলেন চার লাখ ৫৮ হাজার ৭১১ জন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ২২৩ জন, আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ৭৩ হাজার ৬৭৬ জন।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের  ১০ জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তিন জন করে, খুলনা বিভাগের দুই জন, আর রাজশাহী ও রংপুর বিভাগের একজন করে রয়েছেন।

 

টাইমস/আরএ 

মন্তব্য করুন