© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঘরে ঢুকে আপত্তিকর ছবি তুলে স্কুলছাত্রীকে ধর্ষণ

শেয়ার করুন:
ঘরে ঢুকে আপত্তিকর ছবি তুলে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রতিকী ছবি

own-reporter-faridpur
০৯:০১ পিএম | ২৮ নভেম্বর, ২০২০

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অশ্লীল ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত হারুন শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের কামাল শেখের ছেলে।

শনিবার সকালে অভিযান চালিয়ে বোয়ালমারী থেকে হারুনকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বখাটে হারুন কৌশলে ওই স্কুলছাত্রীর ঘরে প্রবেশ করে। এসময় ওই ছাত্রীর আপত্তিকর ছবি গোপনে মোবাইলে ধারণ করে হারুন শেখ। পরে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করে হারুন।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘ভিকটিম ছাত্রীর পরিবার মামলা করেছে। ওই মামলায় হারুন শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন