© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে ভারতীয় রুপার গহনাসহ দুই চোরাকারবারী আটক

শেয়ার করুন:
ঝিনাইদহে ভারতীয় রুপার গহনাসহ দুই চোরাকারবারী আটক
own-reporter-jhenaidah
০৬:২৫ পিএম | ৩০ নভেম্বর, ২০২০

ঝিনাইদহের সাধুহাটি বাজারে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯ কেজি ভারতীয় রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক করা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের শাহজাহান আলী ও সাইফুল ইসলাম।

ঝিনাইদহের সাধুহাটি বাজারে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৯ কেজি ভারতীয় রুপার গহনাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে ডিবি পুলিশ। আটকরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের শাহজাহান আলী ও সাইফুল ইসলাম।

সোমবার বেলা দেড়টার দিকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ভারতীয় রুপা ও রুপার গহনার একটি চালান স্থানীয় ডাকবাংলা বাজারের একটি স্বর্ণের দোকানে বিক্রির জন্য আনা হচ্ছে মর্মে খবর পায় গোয়েন্দারা।

খবর পেয়ে বেলা দেড়টার দিকে সড়কে চেকপোষ্ট বসিয়ে তল্লাশী চালানো হয়। এসময় ঝিনাইদহগামী একটি লোকাল বাস থেকে তাদের আটক করা হয়।

 

টাইমস/এফএ/এসএন

মন্তব্য করুন