‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ জিতলেন ১৩ সাংবাদিক

সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অভিবাসন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ বছর ব্র্যাকের ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ পেলেন ১৩ সাংবাদিক এবং একটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহাখালীস্থ ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব কো-অপারেশন মাউরিজিও কিয়ান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম বাংলাদেশ) চিফ অব মিশন গিওরগি গিগাওরি ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, সিনিয়র ডিরেক্টর কেএমএম মোর্শেদ, মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল ইসলাম হাসান উপস্থিত ছিলেন।

অভিবাসন খাতে সাংবাদিকতাকে স্বীকৃতি দেয়ার জন্য ২০১৫ সাল থেকে ব্র্যাক এ পুরস্কারটি প্রবর্তন করে। আইওএম বাংলাদেশ এবং ব্র্যাক অংশীদারত্বের ভিত্তিতে ‘বাস্তবায়ন প্রত্যাশা প্রকল্প’ থেকে এ বছরের ‘মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড’ দেয়া হয়েছে। এই প্রকল্পটি বাংলাদেশ সরকারের নেতৃত্বে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়ন করছে ব্র্যাক।

ব্র্যাক জানায়, চলতি বছরের জানুয়ারির ১০ তারিখে পত্রিকায় এবং ব্র্যাকের ওয়েবসাইটে ২০১৯ সালে প্রকাশিত/প্রচারিত সংবাদ/প্রতিবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকতার শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড এসব প্রতিবেদন মূল্যায়ন করে সংবাদপত্র (জাতীয়), সংবাদপত্র (স্থানীয়), টেলিভিশন সংবাদ, রেডিও, অনলাইন সংবাদপত্র এবং সংবাদমাধ্যম প্রতিষ্ঠান এই ছয়টি ক্যাটাগরিতে ১৩ জন সাংবাদিক এবং একটি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য নির্বাচিত করে।

সংবাদপত্র জাতীয় বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন- ওয়াসিম উদ্দিন ভূঁইয়া (নিউ এজ), মো. মহিউদ্দিন (প্রথম আলো) এবং আরাফাত আরা (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস)।

সংবাদপত্র (আঞ্চলিক) ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন- আবু তাহের মো. তুরাব (সিলেটের দৈনিক জালালাবাদ), ফারুক মুনির (দৈনিক চট্টগ্রাম প্রতিদিন) এবং মো. এমদাদ উল্লাহ (দৈনিক ফেনীর সময়)।

টেলিভিশন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন- সাবিনা ইয়াসমিন (ডিবিসি টেলিভিশন), যমুনার টিভির সালাউদ্দিন আহমেদ (আহমেদ রেজা) এবং এবং নিউজ২৪ টিভির আশিকুর রহমান শ্রাবণ।

রেডিও বিভাগে একমাত্র বিজয়ী বাংলাদেশ বেতারের মো. মোস্তাফিজুর রহমান।

অনলাইন সংবাদপত্র বিভাগে পুরস্কার পেয়েছেন প্রথম আলো অনলাইনের মানসুরা হোসাইন, তুরস্ক-ভিত্তিক সংবাদ সংস্থা আনাদুল এজেন্সির ফ্রিল্যান্স রিপোর্টার কামরুজ্জামান এবং বাংলা ট্রিবিউনের সাদ্দিফ অভি।

সাংবাদিকদের পাশাপাশি অভিবাসন খাতে অবদান রাখায় সংবাদমাধ্যম বিভাগে পুরস্কারটি পেয়েছে অনলাইন সংবাদমাধ্যম ‘প্রবাস কথা’।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না : মির্জা আব্বাস Feb 07, 2026
img
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ Feb 07, 2026
img
৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি Feb 07, 2026
img
বিদেশি শক্তির দেশ পরিচালনার সুযোগ নেই : আমীর খসরু Feb 07, 2026
img
বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না : আব্বাস Feb 07, 2026
img
দুই ধাপ নিচে নামছেন রোহিত-কোহলি! Feb 07, 2026
img
জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের অর্ধশতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চ্যাম্পিয়ন হওয়ায় সাড়ে ৭ কোটি রুপি পুরস্কার ঘোষণা করল বিসিসিআই Feb 07, 2026
img
এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না: ইসি মাছউদ Feb 07, 2026
img
মেয়েদের প্রিমিয়ার লিগে জয়ী স্মৃতির দল Feb 07, 2026
img
ভোটকেন্দ্রে ধূমপান করা যাবে না: ইসি Feb 07, 2026
img
আল্লাহ যদি আমাদের দেশের দায়িত্ব দেন, কেউ আর চাঁদাবাজির সাহস করবে না: জামায়াতে আমির Feb 07, 2026
img
অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত Feb 07, 2026
img
‘আনন্দী’ ধারাবাহিক শেষ হওয়ার জল্পনা, মনখারাপ নীলাঞ্জনার Feb 07, 2026
img
অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পঙ্কজ ত্রিপাঠি Feb 07, 2026
img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026