© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

শেয়ার করুন:
চতুর্থ ধাপে ৫৬ পৌরসভায় নির্বাচন ১৪ ফেব্রুয়ারি

ফাইল ছবি

own-reporter
০৮:৪১ পিএম | ০৩ জানুয়ারি, ২০২১

চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

চতুর্থ ধাপে ৫৬টি পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। রোববার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ জানুয়ারি থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়ন যাচাই বাচাই করা হবে ১৯ জানুয়ারি। এছাড়া ২৬ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ধার্য করা হয়েছে।

এর আগে প্রথম ধাপে ২৫টি, দ্বিতীয় ধাপে ৬১টি এবং তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। সবগুলো পৌরসভা নির্বাচনেই ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন