বেসরকারি ইউনিভার্সিটিকে গবেষণা কাজে গুরুত্ব দেওয়ার আহ্বান
পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি সমূহকে গবেষণা কাজে অধিকতর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে এশিয়ান ইউনিভার্সিটির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান।

সেতুমন্ত্রী তরুনদের চাকরি করার মানসিকতা ছেড়ে, চাকরি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জানান তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য সরকার নানামুখী সুযোগ তৈরী করেছে। তরুনদের মাদক, সাইবার অপরাধসহ নানা অপরাধ থেকে দূরে থাকারও নির্দেশ দেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
টাইমস/এসজে