© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কম্বল দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা : সাতক্ষীরায় যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
কম্বল দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা : সাতক্ষীরায় যুবক গ্রেপ্তার

প্রতিকী ছবি

district-correspondent
০৫:২৬ পিএম | ০৬ জানুয়ারি, ২০২১

শীতের কম্বল দেয়ার নাম করে সাতক্ষীরায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিকটিম শিশুর মা সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ মিন্টু হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বাড়ি বাকাল গ্রামে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ৫ তলায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে।

সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ওই এলাকার চা দোকানি এক মহিলার ১২ বছরের মেয়েকে কম্বল দেয়ার নাম করে মিন্টু হোসেন নক্কু ডেকে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণের চেষ্টা করে মিন্টু। এসময় মেয়েটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এলে মিন্টু পালিয়ে যায়।

টাইমস/এসএন

মন্তব্য করুন