© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টিকায় পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ: দোরাইস্বামী

শেয়ার করুন:
টিকায় পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বাংলাদেশ: দোরাইস্বামী
own-reporter
০৫:৫১ পিএম | ০৭ জানুয়ারি, ২০২১

ভারত থেকে ভ্যাকসিন রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ অগ্রাধিকার পাবে। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সচিবালয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও ওষুধ মন্ত্রণালয়— কেউই রফতানির ওপর নিষেধাজ্ঞার কথা বলেনি। তিনি বলেন, প্রত্যেকে যত দ্রুত সম্ভব ভ্যাকসিন চায়। তবে কখন এই টিকা আসবে তা এখনই বলা যাবে না।

তিনি আরও বলেন, ভারত সরকার যাদের টিকা দিতে অঙ্গীকার করেছে তারা সবাই পাবে। প্রথম পর্যায়ে ভারতে কারা টিকা পাবে তা আমরা আর বাংলাদেশে কারা পাবে তা আপনারা অগ্রাধিকার ভিত্তিতে ঠিক করবেন।

টাইমস/এসজে

মন্তব্য করুন