© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত দিহানের স্বীকারোক্তি

শেয়ার করুন:
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত দিহানের স্বীকারোক্তি
own-reporter
০৭:৩০ পিএম | ০৮ জানুয়ারি, ২০২১

রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের স্কুলছাত্রী আনুশকাহকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার তানভীর ইফতেখার দিহান। শুক্রবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেট দিহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমের স্কুলছাত্রী আনুশকাহকে ধর্ষণের পর হত্যা মামলায় আদালতে স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তার তানভীর ইফতেখার দিহান।

শুক্রবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ম্যাজিস্ট্রেট দিহানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে দিহানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেয় পুলিশ। আসামি দিহানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান। কিন্তু দিহান দোষ স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাকে রিমান্ডে না দিয়ে কারাগারে পাঠান আদালত।

এদিকে এ ঘটনায় আটক বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। মেয়েটির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

টাইমস/ এসজে

মন্তব্য করুন