দলবেঁধে মদপান, ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আরও দুজন ওই হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া আশঙ্কাজনক অবস্থায় জিসান, রাহিম, হৃদয়সহ আরও ছয়জনকে ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে নিহতদের পরিবারের দাবি খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। মদ্যপানে মৃত্যুর খবরটি সঠিক নয় বলে দাবি করেছে পরিবার।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে ১০ থেকে ১২ জনের একটি দল সংঘবদ্ধভাবে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সোনারগাঁ ও ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তোফাজ্জল ও মহসিন মারা যান। শনিবার সকালে তাদের দাফন করা হয়। এ ঘটনার পর শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ হাসান বাবু। তাকে রাত সাড়ে ৮টায় মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এলাকাবাসী জানায়, অসুস্থ হওয়ার পর সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্যপানে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও চারজন অসুস্থ অবস্থায় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ

img
হার্ভার্ড ইউনিভার্সিটির কাছে ট্রাম্পের ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের দাবি! Feb 03, 2026
img
বিএনপি প্রধান বিটিভিতে ভাষণ দেবেন ৯ ফেব্রুয়ারি জানাল ইসি Feb 03, 2026
img
আপিল বিভাগ থেকে বিএনপির তিন প্রার্থীর জন্য এলো সুখবর Feb 03, 2026
img
‘এর আগে সোনমকে এত সুন্দর লাগেনি’ Feb 03, 2026
img
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও কমেনি যানজট Feb 03, 2026
img
আমিরের জন্যে ঘুড়ি, গান আর বাঙালি খাবার সহ মুর্শিদাবাদে কী কী আয়োজন করলেন অরিজিৎ? Feb 03, 2026
img
বিএসইসির সাবেক কমিশনারসহ ২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
দামের ঝাঁঝেই চমকে দিচ্ছে মলাইকার রেস্তোরাঁ! Feb 03, 2026
img
আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড, বঙ্গভবনে যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল Feb 03, 2026
img
সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা Feb 03, 2026
img
ডিম্বাণু সংরক্ষণ বিতর্ক পেরিয়ে ফের আলোচনায় অভিনেতা রাম চরণের স্ত্রী উপাসনা! Feb 03, 2026
img
কক্সবাজারে ৬১টি যৌথ অভিযানে গ্রেপ্তার ৮০ Feb 03, 2026
img
হামলার আগে থেকেই চলছিল নজরদারি, পুলিশি তদন্তে বিশ্নোইয়ের পরিকল্পনা ফাঁস Feb 03, 2026
img
ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন সরকারি কলেজের ২০৬ শিক্ষক Feb 03, 2026
img
গাজীপুরে ৭ জনকে হত্যা, ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা Feb 03, 2026
img
ওই হাসিমুখগুলোর কাছে দেওয়া আমার প্রতিশ্রুতিটা রাখতে হবে: জাইমা রহমান Feb 03, 2026
img
নিবন্ধিত হজযাত্রীদের ভিসা আবেদনের তারিখ ঘোষণা Feb 03, 2026
img
সুযোগ পেতে নিজেকেই প্রযোজক বা পরিচালক হতে হয় : অমৃতা Feb 03, 2026
img
সাইফুল আলমের ব্যাংক হিসাব ফ্রিজ, জমি ক্রোক Feb 03, 2026
বেনিফিট যারা আমাকে ভোট দেবেন না, তারাও পাবেন Feb 03, 2026