© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোটেলে ডেকে বন্ধুকে নিয়ে ছাত্রীকে রাতভর ধর্ষণ বয়ফ্রেন্ডের!

শেয়ার করুন:
হোটেলে ডেকে বন্ধুকে নিয়ে ছাত্রীকে রাতভর ধর্ষণ বয়ফ্রেন্ডের!
district-correspondent
১২:৪৬ এএম | ১৩ জানুয়ারি, ২০২১

এবার আবাসিক হোটেলে ডেকে বন্ধুকে নিয়ে ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করেছে বয়ফ্রেন্ড। পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেলে ওই ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী পার্শ্ববর্তী বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা। এঘটনায় সোমবার রাতে ওই ছাত্রী বাদী হয়ে মহিপুর থানায় তিনজনকে আসামি করে মামলা করেছে। রাতেই মামলার প্রধান আসামি রনি প্যাদা, মাইনুল ইসলাম এবং হোটেল ম্যানেজার শহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বিবরণে জানা গেছে, ১০-১৫ দিন আগে জেলার দশমিনা উপজেলার রনি প্যাদার সঙ্গে তালতলী উপজেলার ওই ছাত্রীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। সেই সূত্রধরে গত ১০ জানুয়ারি রোববার সন্ধ্যায় তাকে নানা প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় বেড়াতে নিয়ে আসে রনি প্যাদা। এরপর স্বামী-স্ত্রীর পরিচয়ে সিলভার ক্রাউন নামের একটি আবাসিক হোটেলে ওঠেন। ওই হোটেলে ভিকটিমকে আটকে রেখে প্রথমে রনি প্যাদা এবং পরে তার সঙ্গে দশমিনা থেকে আসা বন্ধু মাইনুল ইসলাম পালাক্রমে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে ওই হোটেলের ম্যানেজার শহিদুল ইসলাম।

মহিপুর থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন