© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপিকে ইসির ওপর আস্থা রাখার আহ্বান সিইসির

শেয়ার করুন:
বিএনপিকে ইসির ওপর আস্থা রাখার আহ্বান সিইসির
own-reporter
০৬:১১ পিএম | ১৩ জানুয়ারি, ২০২১

দেশে চলমান পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে এ কথা বলেন সিইসি। এসময় বিএনপিকে ইসির ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার ব্যাপারে কারচুপির অভিযোগ থাকেই। হেরে গিয়ে আমেরিকাতেও ভোট কারচুপির অভিযোগ তোলা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনে হেরে গেলে কারচুপির অভিযোগ তোলা এ দেশের সংস্কৃতি। আওয়ামী লীগ হেরে গেলে তারাও কারচুপির অভিযোগ তুলতেন।

বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না জানিয়ে সিইসি আরও বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। এমনকি কোনো ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না।

নির্বাচনের পরিবেশ কেউ অশান্ত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার দিয়ে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা রয়েছে। এ জন্য ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপি হয় না বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন