© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একদিনে আরও ১৬ জনের মৃত্যু

শেয়ার করুন:
একদিনে আরও ১৬ জনের মৃত্যু
own-reporter
০৪:৫০ পিএম | ১৪ জানুয়ারি, ২০২১

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৮৪৯ জন।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৭ হাজার ৮৪৯ জন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ৮১৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৮৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন