© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী!

শেয়ার করুন:
স্ত্রীর মৃত্যুর খবর শুনে প্রাণ হারালেন স্বামী!
district-correspondent
১২:৫৫ এএম | ১৫ জানুয়ারি, ২০২১

সন্তান জন্মের মাত্র ৭ দিনের মাথায় মারা গেছেন স্ত্রী। আর স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ

সন্তান জন্মের মাত্র ৭ দিনের মাথায় মারা গেছেন স্ত্রী। আর স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী। বৃহস্পতিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রী নাদিয়া আক্তার কলি বেগমের (২০) মৃত্যুর খবর শুনে স্বামী মোস্তফা আকনের (২৭) আকস্মিক মৃত্যু হয়। ওই দম্পতির বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম বাঁশবুনিয়া গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে জানাজা শেষে ওই দম্পতির লাশ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, বুধবার রাতে স্ত্রী নাদিয়া আক্তার কলি অসুস্থ হলে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে স্বামী মোস্তফা আকন স্ত্রীর জন্য হাসপাতালের সামনের দোকানে ওষুধ কিনতে আসেন। এ সময় মোবাইল ফোনে স্ত্রীর মৃত্যুর খবর শুনে তিনিও মারা যান। গত ৮ জানুয়ারি তাদের একটি পুত্রসন্তান জন্ম হয়। জন্মের ৭ দিনের মাথায় ওই সন্তান বাবা-মাকে হারাল।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি খুবই মর্মান্তিক।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন