© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শেয়ার করুন:
বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
own-reporter-bogura
০৯:০৩ পিএম | ১৫ জানুয়ারি, ২০২১

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুঘা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুঘা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন হোসেন গণমাধ্যমকে জানান, নিহতদের একজনের নাম জামাল হোসেন (৪০)। তার বাড়ি বগুড়া সদর উপজেলায়। নিহত অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে ঢাকাগামী সিমেন্টের পিলার বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে বগুড়াগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। এ ঘটনার পরে বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন