© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাগনের লাশ দেখে বাড়ি ফেরা হলো না রোমেলার

শেয়ার করুন:
ভাগনের লাশ দেখে বাড়ি ফেরা হলো না রোমেলার
own-reporter-chuadanga
০৮:৪৫ পিএম | ১৬ জানুয়ারি, ২০২১

চুয়াডাঙ্গায় ভাগনের (বোনের ছেলে) মৃত্যুর খবর শুনে তাকে দেখতে গিয়ে ট্রেনে কাটা পড়ে রোমেলা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় শলুয়া গ্রামের ছবদুল হোসেনের স্ত্রী। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এদুর্ঘটনা ঘটে।

শনিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধা।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে বোনের ছেলে (ভাগনে) রফিকুল ইসলামের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে আসেন রোমেলা খাতুন। শনিবার (১৬ জানুয়ারি) সকালে নিজ বাড়ি বড় শলুয়া গ্রামে ফিরে যাওয়ার জন্য একই বোনের বাড়ি থেকে বের হয়ে উথলী রেলস্টেশনের অদূরে অরক্ষিত রেলগেট পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

টাইমস/এসএন

মন্তব্য করুন