© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ গ্রেপ্তার ২

শেয়ার করুন:
বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ গ্রেপ্তার ২
district-correspondent
০৭:৫২ পিএম | ২৩ জানুয়ারি, ২০২১

বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক দুজন হলেন- ইলিয়াস হাওলাদার (৩৫), মনিরুল ইসলাম শেখ (৪৮)। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক দুজন হলেন- ইলিয়াস হাওলাদার (৩৫), মনিরুল ইসলাম শেখ (৪৮)।

শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (২৩ জানুয়ারি) বাগেরহাট জেলা পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মনিরুল ইসলাম শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৯টি হরিণের চামড়া উদ্ধার করে। এসময় দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা।

এছাড়া গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারীদের বেশ কয়েকজন সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন