© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরি থেকে অপসারণ

শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চাকরি থেকে অপসারণ
own-reporter
০৮:১৯ পিএম | ২৩ জানুয়ারি, ২০২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চূড়ান্তভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ছাত্র আন্দোলনে উস্কানি দেয়াসহ বিভিন্ন অভিযোগে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিষ্কৃত শিক্ষকরা হলেন- বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্ত্রী শুক্লা কাবেরী।

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে চূড়ান্তভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। ছাত্র আন্দোলনে উস্কানি দেয়াসহ বিভিন্ন অভিযোগে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল ফজল, একই বিভাগের প্রভাষক শাকিলা আলম এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্ত্রী শুক্লা কাবেরী।

ছবি- খুলনা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত তিন শিক্ষক

খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে, গত বছর ১ ও ২ জানুয়ারি বিভিন্ন দাবিতে আন্দোলনে নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই আন্দোলনে শিক্ষকরাও সংহতি জানান। আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বহিষ্কৃত তিন শিক্ষক বিভিন্ন রকমের মিথ্যা তথ্য প্রদান, কুৎসা ও উস্কানিমূলক তথ্য প্রচার করে বলে অভিযোগ করা হয়। পরে ওই ঘটনায় তিন শিক্ষক ও দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় প্রশাসনিক ভবনের সামনে তারা অনশন শুরু করেন। এখনও তারা অনশনরত রয়েছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন