© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় বাসের মধ্যেই হেলপারকে কুপিয়ে হত্যা

শেয়ার করুন:
খুলনায় বাসের মধ্যেই হেলপারকে কুপিয়ে হত্যা
own-reporter-khulna
০৩:৩১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২১

খুলনা নগরীর শিববাড়ী মোড়ে সাব্বির হোসেন নামের সোহাগ পরিবহনের হেলপারকে বাসের মধ্যেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাব্বিরের বাড়ি বাগেরহাটে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনার সোনাডাঙ্গা মডেল থানার ওসি মমতাজুল হক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে সোহাগ পরিবহনের একটি বাস নগরীর শিববাড়ী মোড়ে কাউন্টারের সামনে রেখে চালক বাসায় চলে যান। বাসের হেলপার সাব্বির বাসেই ছিলেন।

পরে কাউন্টারের লোকজন বাসের মধ্যে সাব্বিরের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন