© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১১ মার্চ পবিত্র লাইলাতুল মে’রাজ

শেয়ার করুন:
১১ মার্চ পবিত্র লাইলাতুল মে’রাজ
own-reporter
০৮:০০ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২১

আগামী ১১ মার্চ (২৬ রজব) দিবাগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল মে’রাজ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

মুসলমানদের ধর্ম বিশ্বাস অনুযায়ী, ২৬ রজব দিবাগত রাতে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করে মহানবী হযরত মুহাম্মদ (স.) আল্লাহ তায়ালার সাক্ষাৎ লাভ করেছিলেন। এ বছর সেই রাতটি পড়েছে আগামী ২২ মার্চ।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত, আর ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। লাইলাতুল মে’রাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার। এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল ইবাদত বন্দেগি করেন।

টাইমস/এসএন

মন্তব্য করুন