সুদের টাকা না দেয়ায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতন

গাজীপুরের কালিয়াকৈরে ঋণ পরিশোধ করতে না পারায় মা-মেয়েকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনায় সুদিকারবারী ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন নির্যাতনের শিকার নারী।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার সিরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, নির্যাতিত নারী বাদী হয়ে আট জনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় মামলা করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সবুজ মিয়া নামের এক নির্যাতনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতনের শিকার নারী জানান, স্থানীয় গফুর ড্রাইভার ও মনির হোসেনসহ কয়েকজনের কাছ থেকে সুদে ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু তিনি যথাসময়ে সুদের টাকা পরিশোধ করতে পারেননি। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইব্রাহিম তাকে ঋণ পরিশোধে এক মাসের সময় দেন।

ওই নারী বলেন, ইব্রাহিম মেম্বারের বেধে দেয়া সময়ের আগেই পাওনাদাররা আমার ওপর টাকার জন্য চাপ দিতে থাকে। তারা আমার বাড়ি ঘেরাও করে রাখে। আমাকে ও আমার কলেজ পড়ুয়া মেয়েকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন চালায়।

পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

ফুলবাড়িয়া ইউপি সদস্য ইব্রাহিম বলেন, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়ে দেখি মা-মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হচ্ছে। পরে তাদের সেখান থেকে উদ্ধার করেছি। ঘটনাটি দুঃখজনক।

ওসি মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, মা-মেয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। নির্যাতনের ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026
img
নির্বাচনের পর যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার: আজাদ মজুমদার Feb 05, 2026
img
আজ না পৌঁছালে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট Feb 05, 2026
img
‘ধুরন্ধর রিভেঞ্জ’ এড়াতে তারিখ বদলাচ্ছে ‘ডাকাত’? Feb 05, 2026
কুর/আন থেকে সর্বোচ্চ উপকার পাওয়ার উপায় | ইসলামিক জ্ঞান Feb 05, 2026
শোরুম উদ্বোধন বিতর্কের জবাব দিলেন অপু Feb 05, 2026
img
স্থায়ী চাকরি ছেড়ে রূপালি পর্দায়, অনুপ্রেরণার নাম আবির! Feb 05, 2026
img
দ্য ডিপ্লোম্যাট -এর চোখে বাংলাদেশের ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ তারেক রহমান Feb 05, 2026
img
ফের বিতর্কিত ভিডিও ভাইরাল জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের Feb 05, 2026
img
রাজবাড়ীতে নতুন ভোটার বেড়েছে ৫৭ হাজার Feb 05, 2026
img
শুভ জন্মদিন রোনালদো ও নেইমার Feb 05, 2026
img
ভারতীয় চলচ্চিত্রে সাহসী নির্মাণে সন্দীপ রেড্ডি ও আদিত্য ধর! Feb 05, 2026
img
গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে দাঁড়ানোয় পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল Feb 05, 2026
img
পোস্টাল ভোট : বাংলাদেশে ফিরল পৌনে ৪ লাখ ব্যালট Feb 05, 2026
img
নতুন বছরে কাজ আর দায়িত্বেই ব্যস্ত থাকতে চান সঙ্গীতশিল্পী সালমা! Feb 05, 2026
img
২০২৬- এ ভারতীয় সিনেমায় আসছে একের পর এক চমক! Feb 05, 2026