© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জাদু মন্ত্রে নয়, খাটাখাটনির পর নিয়ন্ত্রণে করোনা : স্বাস্থ্যমন্ত্রী

শেয়ার করুন:
জাদু মন্ত্রে নয়, খাটাখাটনির পর নিয়ন্ত্রণে করোনা : স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৭:১০ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কোনো জাদু মন্ত্র দিয়ে করোনা নিয়ন্ত্রণ করা হয়নি, এটা কোনো ম্যাজিক নয়। বরং এর পেছনে অসংখ্য মানুষের নিরলস প্রচেষ্টা ও খাটাখাটনি রয়েছে। যারা এসব জানে না, তারাই কেবল দেশের করোনা নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা করতে পারে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌরসভা মেয়র মো. রমজান আলী প্রমুখ।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেই আজ দেশের কল-কারখানা চলছে। করোনাকালে দেশে কোনো মানুষ বেকার হয়নি। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। জনশক্তি রপ্তানীর গতিও কমেনি। করোনার কারণে দেশের আমদানি-রপ্তানিতেও কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

জাহিদ মালেক আরও বলেন, ভ্যাকসিন আনার জন্য এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো কোম্পানি নেই, যাদের সঙ্গে আমরা যোগাযোগ করিনি। বিশাল জনগোষ্ঠীর জন্য ভ্যাকসিন সংগ্রহ করা আমাদের জন্য ছিল চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর দৃঢ় পরিকল্পনায় আমরা সেই চ্যালেঞ্জ জিততে পেরেছি।

টাইমস/এসএন

মন্তব্য করুন