© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভ্যাকসিন নিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

শেয়ার করুন:
ভ্যাকসিন নিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ
own-reporter
০৩:৫০ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২১

করোনার ভ্যাকসিন নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তিনি ভ্যাকসিন নেন।

করোনার ভ্যাকসিন নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) তিনি ভ্যাকসিন নেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্যাকসিন নেয়া শেষে জেনারেল আজিজ সকলকে কোন প্রকার গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।

এসময় করোনার ভ্যাকসিন প্রয়োগ ব্যবস্থাপনার প্রশংসা করেন জেনারেল আজিজ। একই সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের জন্য ভ্যাকসিন নেয়ার সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান জেনারেল আাজিজ আহমেদ।

টাইমস/এসএন

মন্তব্য করুন