© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুরে অগ্নিকাণ্ডে নবদম্পতির মৃত্যু

শেয়ার করুন:
পিরোজপুরে অগ্নিকাণ্ডে নবদম্পতির মৃত্যু
district-correspondent
০৫:৩২ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২১

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও মনি বেগম।

পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোরে পৌর শহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাইফুল ইসলাম ও মনি বেগম।

স্থানীয়রা জানান, সাইফুল ভাড়ায়চালিত অটো চালাতেন। গত সাত মাস তিনি আগে বিয়ে করেন।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোরে তাদের বসতঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। ঘরের দোতলায় ঘুমন্ত অটোচালক সাইফুল ও তার স্ত্রী মনি বেগম আটকা পড়েন। এসময় আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি মাসুদুজ্জামান। দম্পতির লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন