ঘুমন্ত ছাত্রদের ওপর পরিবহন শ্রমিকদের হামলা, উত্তপ্ত বরিশাল

ঘুমন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রূপাতলী হাউজিং এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি ছাত্রাবাসে মঙ্গলবার দিবাগত রাতে এই হামলার ঘটনা ঘটে।

হামলার প্রতিবাদে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ইট ও কাঠ ফেলে অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থী কয়েকটি বাসে ভাংচুরসহ একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার রাতে পরিবহন শ্রমিকরা অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রাবাসে হামলা চালায়। হামলায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। এর মধ্যে ১১ শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় বরিশালের শেরে-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠ বিচার ও দ্রুত বিচার কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কক্ষে উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিনের সঙ্গে চলমান পরিস্থিতি নিরসনে বৈঠকে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

বৈঠক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ছাদেকুল আরেফিন গণমাধ্যমকে বলেন, যেভাবে আমার শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমি নিজেও এই ঘটনার বিচার প্রত্যাশা করছি। শিক্ষার্থীদের ওপর হামলা জাতির জন্য লজ্জার। প্রশাসনকে বলব, আপনারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

জানা গেছে, মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর রূপাতলী এলাকায় বিআরটিসি বাস কাউন্টারের এক স্টাফ বিশ্ববিদ্যালয়ের দু’জন শিক্ষার্থীকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ওইদিন দুপুর দেড়টার দিকে বাস টার্মিনাল অবরোধ করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে রফিক নামের অভিযুক্ত স্টাফকে পুলিশ গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

এই ঘটনার জেরে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বরিশাল বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শিপনের নেতৃত্বে মানিক ও মামুন তার দলবল নিয়ে নগরীর রূপাতলী এলাকায় মাহমুদুল হাসান তমালের ছাত্রাবাসে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে শিক্ষার্থীদের নির্যাতন চালায় হামলাকারীরা।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
নোয়াখালীতে ২৬১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ Feb 08, 2026
img
থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় ৩টি প্রধান রাজনৈতিক দল Feb 08, 2026
img
পর্দার ‘কোচ’ পর্দার ‘কোচ’ সুনীল থাপার প্রয়াণে আবেগঘন প্রিয়ঙ্কা Feb 08, 2026
img
আফগানিস্তানে পাহাড়ি সড়ক থেকে খাদে পড়ল মিনিবাস, নিহত অন্তত ১৫ Feb 08, 2026
img
অক্ষয় খান্নার সঙ্গে প্রেম করতে চেয়েছিলেন কঙ্গনা! Feb 08, 2026
img
‘ভারতীয় গণমাধ্যম কল্পকাহিনী তৈরি করছে’ মন্তব্য পিসিবির Feb 08, 2026
img
স্বর্ণের বাজারে বড় পতন, আজ থেকে বিক্রি হবে নতুন দামে Feb 08, 2026
img
ঢাকায় আজ ৬ স্থানে তারেক রহমানের জনসভা Feb 08, 2026
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী Feb 08, 2026
img
ফাইনালে মাঠভর্তি দর্শক চান খেলোয়াড়রা Feb 08, 2026
img
জনগণের চাপে ‘না’ এখন ‘হ্যাঁ’ হয়ে গেছে : ডা. তাহের Feb 08, 2026
img
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন রশিদ খান Feb 08, 2026
img
দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়, শীর্ষে কায়রো Feb 08, 2026
img
রংপুরে ২১৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
আজ থেকে ভোটের মাঠে মোতায়েন হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী Feb 08, 2026
img
বিএনপি চট্টগ্রাম বন্দর দখলের জন্য পাগল হয়ে গেছে: অলি আহমদ Feb 08, 2026
img
বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যপণ্যের দাম: এফএও Feb 08, 2026
img
রাজামৌলি-মহেশ বাবুর ছবিতে প্রিমিয়াম প্রদর্শনের আলোচনা Feb 08, 2026
img
জীবন নিয়ে ‘শঙ্কায়’ আবদুল আউয়াল মিন্টু, থানায় জিডি Feb 08, 2026
img
যশ ও কিয়ারার নাচে আগুন, ‘টক্সিক’-এ আসছে বড় চমক Feb 08, 2026