পার্কে ডেকে নিয়ে চেতনানাশক দিয়ে প্রেমিক হত্যা, তরুণী আটক

প্রেমিককে পার্কে ডেকে নিয়ে চেতনানাশক ইনজেকশন দিয়ে হত্যার অভিযোগে লাভলী খাতুন নামে এক তরুণীকে আটক করেছে সিআইডি পুলিশ। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ সিআইডির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রুবেল রানা (২৮) টাঙ্গাইলের কালিহাতি থানার শ্যামশৈল গ্রামের আব্দুল লতিফের ছেলে। আটক তরুণী লাভলী খাতুন টাঙ্গাইলের ঘাটাইল থানার রসুলপুর গ্রামের লাল মিয়ার মেয়ে।

সিরাজগঞ্জ সিআইডি পুলিশের ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম জানান, ২৭ জানুয়ারি সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর থানার ইকোপার্কে একটি লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও আলামত সংগ্রহ করে সদর থানা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন টিম। ওইদিন রাতেই নিহত রুবেলের বাবা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ধামরাই থেকে লাভলীকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রায় চার বছর আগে রুবেল রানা ও লাভলী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে রূপ নেয়। যার ভিডিও ধারন করে ব্ল্যাকমেইল করে আসছিলেন রানা। চলতি বছরের ২৭ জানুয়ারি লাভলী খাতুন পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে রানাকে নিয়ে সিরাজগঞ্জে ইকোপার্কে বেড়াতে আসেন। একপর্যায়ে রানার শরীরে চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করেন লাভলী। এতে ঘটনাস্থলেই রুবেল রানা মারা যায়।

মোহাইমিনুল ইসলাম বলেন, অ্যানেসথেসিয়ার অতিরিক্ত ডোজের কারণে রুবেল মারা যান। তথ্য প্রযুক্তির সহায়তায় লাভলী খাতুনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে রুবেলের একটি ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিএনপির ইশতেহার পাঁচটি বিষয়ে ভিত্তি করে : মাহদী আমিন Feb 07, 2026
img
আবার সানি হয়ে ‘ফারজি ২’ নিয়ে ফিরছেন শহিদ Feb 07, 2026
img
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে জকসুর বিক্ষোভ Feb 07, 2026
img
বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী Feb 07, 2026
img
চিকিৎসাধীন মহিউদ্দিন রনির জন্য মধ্যরাতে সামাজিক মাধ্যমে দোয়া প্রার্থনা Feb 07, 2026
img
আজ নিজ জন্মভূমি কুলাউড়ায় যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান Feb 07, 2026
img
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে প্রভাসের একচ্ছত্র রাজত্ব Feb 07, 2026
img
মাসের শেষেই আসছে ‘পেড্ডি’র শিরোনাম গান Feb 07, 2026
img
গ্রীষ্মেই শেষ ‘ড্রাগন’, জুলাই থেকে ‘দেবারা টু’ শুরু জুনিয়র এনটিআরের Feb 07, 2026
img
নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না বহুল প্রতীক্ষিত বিনোদনধর্মী ছবি Feb 07, 2026
img
রনিকে পেটাল পুলিশ, আহতদের পিলেট-বুলেট ইনজুরি নেই: ঢামেক পরিচালক Feb 07, 2026
img
নিরাপত্তা সহযোগিতা জোরদারে নতুন চুক্তি স্বাক্ষর ইন্দোনেশিয়া-অস্ট্রেলিয়ার Feb 07, 2026
img
আওয়ামী লীগের ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না: এস এম ফরহাদ Feb 07, 2026
img
জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন Feb 07, 2026
img
পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে ৩১ Feb 07, 2026
img
ওয়াশিংটন পোস্টের ৩৩% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা Feb 07, 2026
img
প্রথম আলো ও ডেইলি স্টারের সামনে বাড়তি নিরাপত্তা Feb 07, 2026
img
সাংবাদিকদের জন্য ‘অবসর কল্যাণ বোর্ড’ করবে বিএনপি Feb 07, 2026
img
জাপানের সঙ্গে প্রথম ইপিএ স্বাক্ষর , ৭ হাজারের বেশি পণ্য রপ্তানিতে মিলবে শুল্কমুক্ত সুবিধা Feb 07, 2026
img
প্লেব্যাক থেকে বিরতি অরিজিতের, সিদ্ধান্তে গর্বিত অন্তরা Feb 07, 2026