পুলিশকে মানবিক হতে হবে, নতুনদের উদ্দেশ্যে আইজিপি

নবীন পুলিশ কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর 'সোনার বাংলাদেশ' গড়ার লক্ষ্যে জনগণের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। মানুষের কাছে পুলিশ যেন মানবিক বাহিনীতে পরিণত হয়, সেজন্য সর্বোচ্চ সামর্থ দিয়ে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্যারেড অব অনার ২০২১ এ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্যারেডে প্রশিক্ষণ সম্পন্নকারী ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৫৬ জন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার (এএসপি) অংশগ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।

ড. বেনজীর আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত বিশ্বের কাতারে উঠে আসবে। আপনাদেরকে এমনভাবে উন্নত দেশের পুলিশের নেতৃত্ব দিতে হবে, যাতে চাকরি শেষে একটি উন্নত দেশের আধুনিক পুলিশ সদস্য হিসেবে আত্মতৃপ্তি নিয়ে গর্বের সঙ্গে বাড়ি ফিরতে পারেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি Feb 02, 2026
img
একটা সময় যারা হ্যাঁ'র বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে পক্ষে এসেছে: জামায়াত আমির Feb 02, 2026
img
একটি দল ইসলামের দোহাই দিয়ে ক্ষমতার লোভে মত্ত হয়ে উঠেছে : চরমোনাই পীর Feb 02, 2026
img
সানির ‘বর্ডার টু’র দাপটে টিকতে পারছেন না রানি মুখার্জির ‘মার্দানি থ্রি’! Feb 02, 2026
img
ফের বাড়ল এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় Feb 02, 2026
img
যশোরে তারেক রহমানের জনসভায় মানুষের ঢল Feb 02, 2026
img
আরও বাড়ল এলপি গ্যাসের দাম Feb 02, 2026
img
মাঠের খবর প্রতিকূল হওয়ায় অ্যাকাউন্ট হ্যাক করে অপপ্রচার: আব্দুল বাতেন Feb 02, 2026
img
‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে অংশ নিতে পারবেন বাংলাদেশিরা Feb 02, 2026
img
৪ লাখ ৬৪ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন Feb 02, 2026
img
৪ ফেব্রুয়ারি ‘জনতার ইশতেহার’ ঘোষণা জামায়াতের Feb 02, 2026
img
প্রেমের গুঞ্জনের মাঝেই আরশকে জন্মদিনের শুভেচ্ছা সুনেরাহ’র Feb 02, 2026
img
দায়িত্ব পেলে আমাদের প্রথম কাজ হবে দেশ পুনর্গঠন: তারেক রহমান Feb 02, 2026
img
কারচুপির ষড়যন্ত্র জনগণ রুখে দেবে : দুলু Feb 02, 2026
img

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ Feb 02, 2026
img
ফের আলোচনায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমান Feb 02, 2026
img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026
img
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ Feb 02, 2026
img
এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ Feb 02, 2026
img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026