© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শেয়ার করুন:
আল জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

own-reporter
০৭:৩৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২১

কাতারভিত্তিক আল জাজিরার টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, এখনও পুলিশের কাছে এ সংক্রান্ত মামলা আসেনি। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন মন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, যথাযথ প্রক্রিয়া মেনেই জেনারেল আজিজের দুই ভাই হারিছ ও আনিসকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো গোপনীয়তা ছিল না।

তবে পুলিশের ওয়েবসাইটে মোস্টওয়ানটেড তালিকায় হারিস ও আনিসের নাম থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখানে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। এ কারণেই হয়তো এখনও পুলিশের ওয়েবসাইটে প্রকৃত তথ্য উঠে আসেনি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন