কিশোরীকে ধর্ষণের ঘটনা মীমাংসার পরামর্শ : পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ধর্ষণের মামলা তুলে নিয়ে ভিকটিমকে মীমাংসার পরামর্শ দেয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম মনিরুল ইসলাম। তিনি নান্দাইল মডেল থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়।

জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি নান্দাইল উপজেলার একটি গ্রামের নবম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণ করে বখাটে মনির (১৯)। এলাকায় সালিশ করে ধর্ষণে অভিযুক্তের সঙ্গে বিয়ে দেওয়ার মাধ্যমে ঘটনাটি মীমাংসার সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু কিশোরীর বাবা কথিত সালিশ না মেনে মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন।

বুধবার এসআই মনিরুল ইসলাম ও এএসআই নুর আহমদ অভিযোগটি তদন্ত করার জন্য কিশোরীর বাড়িতে যান। সেখানে ওই এসআই কিশোরীর অভিভাবকদের ঘটনাটি মীমাংসা করার পরামর্শ দিয়ে সময় বেঁধে দেন।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসেম জানান, ধর্ষণের ঘটনা মীমাংসা করার পরামর্শ দেওয়ার অভিযোগে এসআই মনিরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একটি মহল হামলা ও কালো টাকার রাজনীতি শুরু করেছে: সাইফুল হক Feb 04, 2026
img
ফের একই সঙ্গে পর্দার জনপ্রিয় জুটি Feb 04, 2026
img
ভারত কি আসলেই রাশিয়ার তেল কেনা বন্ধ করছে, কী বলছে ক্রেমলিন? Feb 04, 2026
img
কায়াদু লোহার নজরকাড়া অভিব্যক্তি, ‘ফাঙ্কি’ ছবির পথে চমকপ্রদ উপস্থিতি Feb 04, 2026
img
সাবেক প্রেমিকের সাথে সম্পর্ক ভাঙার কারণ স্পষ্ট করলেন ম্রুণাল ঠাকুর Feb 04, 2026
img
আর নেই শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী বাদল Feb 04, 2026
img
ইভেন্টে সকলকে হার মানালেন তামান্না ভাটিয়া Feb 04, 2026
img
আইনি জটিলতায় বিশাল ভরদ্বাজের নতুন ছবি ‘ও রোমিও’ Feb 04, 2026
img
পরিচিত হাসির জগতে অচেনা চরিত্রে অক্ষয় কুমার Feb 04, 2026
img
শুটিংয়ের আগেই বড় ধাক্কা, টাইগার শ্রফের ছবি থেকে বাদ মিলাপ জাভেরি Feb 04, 2026
img
‘প্রলয়’ ঘিরে নতুন জল্পনা, গোপনে রাখা হয়েছে নারী চরিত্র Feb 04, 2026
img
মে দিবসে একদিনে দুই ছবি, রাম চরণ বনাম অখিল Feb 04, 2026
img
মুক্তির আগেই আলোচনার শীর্ষে বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ Feb 04, 2026
img
ভারতীয় সিনেমার গানে কন্ঠ দিচ্ছেন জেনিফার লোপেজ Feb 04, 2026
img
গুলিতে প্রাণ হারালেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ Feb 04, 2026
img
নীরব ভালোবাসার পরিণতি, বিয়ের পথে বিজয় ও রাশমিকা Feb 04, 2026
img
দুবাইয়ের রান্নাঘর থেকে বিশ্বকাপের মঞ্চে উসমান তারিক! Feb 04, 2026
img
জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশ হবে আরেক পাকিস্তান: ফজলুর রহমান Feb 04, 2026
img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা Feb 04, 2026
img
বোন খুশবুর চেয়ে মাত্র ছয় মাসের ছোট দিশা পাটানি! Feb 04, 2026