© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দক্ষিণাঞ্চলে ১৭ রুটে বাস চলাচল বন্ধ

শেয়ার করুন:
দক্ষিণাঞ্চলে ১৭ রুটে বাস চলাচল বন্ধ
own-reporter-barisal
০৫:৩১ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২১

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের ওপর হামলার ঘটনায় দুই প‌রিবহন শ্র‌মিক গ্রেফতারের প্র‌তিবা‌দে এবং তাদের মু‌ক্তির দাবি‌তে ৭ জেলার ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন প‌রিবহন মা‌লিক শ্র‌মিকরা। শ‌নিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর রুপাতলী বাস টা‌র্মিনাল চত্ব‌রে টায়ার জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ক‌রেন মা‌লিক ও শ্র‌মিকরা।

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষার্থী‌দের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই প‌রিবহন শ্র‌মিকের মু‌ক্তির দাবি‌তে ৭ জেলার ১৭ রু‌টে বাস চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে‌ছেন প‌রিবহন মা‌লিক শ্র‌মিকরা। শ‌নিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর রুপাতলী বাস টা‌র্মিনাল চত্ব‌রে টায়ার জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভ ক‌রেন মা‌লিক ও শ্র‌মিকরা।

বাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন জানান, যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা কোনোভা‌বেই শিক্ষার্থী‌দের ওপর হামলার সঙ্গে জ‌ড়িত নয়। তা‌দের মু‌ক্তি না দেওয়া পর্যন্ত আন্দোল‌ন করা হবে।

এদিকে হামলায় নেতৃত্বদানকারী মূল হোতাদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম ব‌লেন, আইনশৃঙ্খলা রক্ষায় তারা নি‌য়ো‌জিত র‌য়ে‌ছেন। সমস্যার সমাধা‌নে চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপু‌রে রুপাতলী বিআর‌টি‌সি বাস কাউন্টা‌রে বিশ্ববিদ‌্যাল‌য়ের দুই শিক্ষার্থী‌কে লা‌ঞ্ছিত করা হয়। এরপর রা‌তে রুপাতলী হাউজিং এলাকার মে‌সে হামলা চালা‌নোর অভি‌যোগ ওঠে প‌রিবহন শ্রমিক‌দের বিরু‌দ্ধে। এতে ১১ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন