হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ওই এলাকাতেই এ ঘটনা ঘটে। নিহত আজিজ ফকির (৭০) উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের আনোয়ারায় হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ওই এলাকাতেই এ ঘটনা ঘটে। নিহত আজিজ ফকির (৭০) উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা।
শনিবার ভোরে ওই এলাকাতেই এ ঘটনা ঘটে বলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ জানান।
স্থানীয় মেম্বার নুরুল ইসলাম বলেন, ভোরে রাস্তায় হাতির পায়ের চিহ্ন দেখে সবাই অবাক হয়ে যায়। আশেপাশে দেখতে গিয়ে চোখে পড়ে আবদুল আজিজ ফকিরের লাশ। ধারণা করা হচ্ছে হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে তিনি মারা গেছেন। হাতির পালটি শুক্রবার রাতে চাপাতলী এলাকায় তাণ্ডব চালিয়ে অনেক বাড়িঘরের ক্ষতি করেছে।
গত দুই বছরে বটতল ও বৈরাগ ইউনিয়নে অন্তত ১০ জনসহ কয়েকটি এলাকায় হাতির আক্রমণে বেশ কয়েক জন লোক মারা গেছে ।
টাইমস/এসজে/এসএন