ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ঠিকাদার বানিয়ে ৬ লাখ ১৪ হাজার ৭৩০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উমর ফারুক নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সচিবের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ইউনিয়নের নারী সদস্য স্থানীয় সরকার উপ-পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জামালপুরের ইসলামপুরে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন ইউপির সচিব। ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে।

অভিযোগে বলা হয়, গত ২০১৮-১৯ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে দুটি প্রকল্পের মাধ্যমে ৮ লাখ ৪৮ হাজার ৭৩০ টাকার অনুমোদন দেওয়া হয় উপজেলা বিজিসিসি সভায়। এর মধ্যে অসহায় পরিবারের মাঝে নলকূপ স্থাপন বাবদ ৬ লাখ ৫৫ হাজার টাকা এবং স্থানীয় আহালুর বাড়ি থেকে মিজানুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাট বাবদ এক লাখ ৯৩ হাজার ৭৩০ টাকা।

অভিযোগকারী সংরক্ষিত নারী সদস্য নাজমা বেগম জানান, ইউপি সচিব উমর ফারুকের কথামতো আমি একটি দোকান থেকে ৪৭টি নলকূপ ক্রয় করি এবং দুস্থ পরিবারের মাঝে বিতরণ করি। অপরদিকে আহালুর বাড়ি থেকে মিজানুর রহমানের বাড়ি পর্যন্ত রাস্তায় মাটি ভরাটসহ দুটি প্রকল্পে মোট ৭ লাখ ৯৩ হাজার ৭৩০ টাকা ব্যয় করে প্রকল্প দুটির কাজটি সম্পন্ন করি। কাজ চলমান অবস্থায় তিনি আমাকে ৫০ হাজার চেক এবং নলকূপ বিতরণের সময় এক লাখ ৮৪ হাজার টাকা দেন। বাকি টাকা পরিশোধ না করে বিভিন্ন কারসাজির মাধ্যমে এলজিএসপির অর্থ হাফিজুর রহমানের নামে বাংলাদেশ কৃষি ব্যাংক মাহমুদপুর বাজার শাখার হিসাব নং ০০২২০০০৮৫৬ ব্যবহার করে ১০ লাখ ১৪ হাজার ৪৬২ টাকা উত্তোলন করে ইউপি সচিব উমর ফারুক নিজের কাছে রাখেন। বাকি ৬ লাখ ১৪ হাজার ৭৩০ টাকা সচিবের কাছে চাইলে বিভিন্ন রকমের টালবাহানা করে বলেন ঠিকাদারের বরাদ্দ টাকা ঠিকাদার উঠিয়ে নিয়ে গেছে।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সচিব উমর ফারুক।

এদিকে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
লাখ টাকার শাড়িতে নজর কাড়লেন মাধুরী দীক্ষিত! Feb 05, 2026
img
প্রায় সাড়ে ৬ কোটিতে পিএসএলে মুস্তাফিজকে দলে নিলো লাহোর Feb 05, 2026
img
বিএনপি যারা করে, তারা দেশকে মায়ের মতো দেখে: ব্যারিস্টার খোকন Feb 05, 2026
img
আমরা নওগাঁর পর্যটন নিয়ে কাজ করতে চাই: জামায়াত আমির Feb 05, 2026
img
এবার সায়কের বিরুদ্ধে নতুন অভিযোগ স্যান্ডি সাহার Feb 05, 2026
img
তারা যেন আমার হয়ে ক্ষমা না চায়: অনির্বাণ Feb 05, 2026
img

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার Feb 05, 2026
img
আমরা ২৪ কে ভুলব না, ৭১ কেও ভুলব না: মির্জা ফখরুল Feb 05, 2026
img
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে: রিজভী Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারিতে ঝড়ে উড়ে যেতে পারেন স্টারমার! Feb 05, 2026
img
আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু Feb 05, 2026
img
আজই ‘দেশু ৭’-এর গোল্ডেন টিকিট হাতে পাবেন অনুরাগীরা Feb 05, 2026
img
দ্বীনের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, এজন্যই অভিনয় ছাড়লেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
আমি অনুতপ্ত, আমি ক্ষমাপ্রার্থী: বিল গেটস Feb 05, 2026
img
‘তারা যেন দেখে রোজিনা ভালো আছে, সুস্থ আছে’ Feb 05, 2026
img
জামায়াত পাকিস্তানিদের সঙ্গ দিয়ে স্বাধীনতাকে বন্ধ করার চেষ্টা করেছিল: মির্জা ফখরুল Feb 05, 2026
img
এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প Feb 05, 2026
img
বিএনপির শেষ নির্বাচনী জনসভা রোববার Feb 05, 2026
img
সংগ্রাম ও দুঃসময় পেরিয়ে কিভাবে সংগীতে প্রতিষ্ঠা পেয়েছে বাপ্পা মজুমদার? Feb 05, 2026
img
হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির সমর্থন পেলেন কোন প্রার্থী? Feb 05, 2026