© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পার্লারের আড়ালে দেহব্যবসা: সেই কাউন্সিলর রিমান্ডে

শেয়ার করুন:
পার্লারের আড়ালে দেহব্যবসা: সেই কাউন্সিলর রিমান্ডে

অভিযুক্ত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী

own-reporter-gazipur
০৭:৪৫ পিএম | ২০ ফেব্রুয়ারি, ২০২১

বিউটি পার্লারের আড়ালে নারীদের জোরপূর্বক অসামাজিক কাজে লিপ্ত করানোর অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিউটি পার্লারের আড়ালে নারীদের জোরপূর্বক অসামাজিক কাজে লিপ্ত করানোর অভিযোগে গাজীপুরে গ্রেপ্তার নারী কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালতে আসামিকে সোপর্দ করে পুলিশ সাতদিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর নগরীর বাসন থানা পুলিশ অভিযুক্ত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীকে গ্রেপ্তার করে।

র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভিকটিম কিশোরী। মামলার পর থেকেই পলাতক ছিলেন রোকসানা। তিনি গাজীপুর সিটির ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর।

জানা গেছে, মোটা অঙ্কের বেতনের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে বিউটি পার্লারের চাকরি দিয়েছিলেন কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে ওই কিশোরীকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেহ ব্যবসা করার জন্য পাঠানো হতো। একই ভাবে আরও কয়েকজন নারীকেও এ কাজে ব্যবহার করে আসছেন ওই কাউন্সিলর।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন