© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফুলে ফুলে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাবনত জাতি

শেয়ার করুন:
ফুলে ফুলে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাবনত জাতি
own-reporter
০৩:৩২ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২১

শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। দেশের সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ্য অর্পন, দোয়া মাহফিল ও প্রভাত ফেরির মধ্যদিয়ে ৫২’র ভাষা আন্দোলনের সকল শহীদের স্মরণ করেছেন।

করোনা মহামারির কারণে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক দুরত্ব মেনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। হাতে হাতে ফুল আর ব্যানার ফেস্টুন নিয়ে শহীদ মিনারে মানুষের ঢল নামে।

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতির পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তাঁর সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম। একই সময় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন করে জাতি স্মরণ করেছে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ বিসর্জন দেয়া শহীদদের। একই ভাবে সারাদেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

টাইমস/এসএন

মন্তব্য করুন