© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একদিনে প্রাণ গেল আরও ৭ জনের

শেয়ার করুন:
একদিনে প্রাণ গেল আরও ৭ জনের

প্রতিকী ছবি

own-reporter
০৪:২৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২১

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাড়াল ৮ হাজার ৩৪৯ জন।

রোববার (২১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৪৭৫ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাড়াল ৪ লাখ ৯১ হাজার ৩৬৭ জন।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন