ভাষাসৈনিকেরা অধিকার আদায়ের দৃষ্টান্ত রেখে গেছেন : প্রতিমন্ত্রী পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২১ শে ফেব্রুয়ারি বাঙালীর জাতীয় জীবনে চিরভাস্বর একটি দিন। এই দিনটি জাতিকে বিশ্বের কাছে এক নতুন মর্যাদায় তুলে ধরেছে। ৫২’র ভাষাসৈনিকেরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অধিকার আদায়ের আন্দোলনে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন।

নাটোরের সিংড়ায় আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দেন তিনি।

সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক সাবেক অধ্যক্ষ ড. আশরাফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন- সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান কামরান, উপজেলার ভূমি কর্মকর্তা রাকিবুল হাসান, সিংড়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী প্রমুখ।

ভার্চুয়াল সভায় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০২১ সালে আমরা যখন মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি, তখন বাংলাদেশ বিশ্বের বুকে একটি মধ্যম আয়ের দেশ। একুশের চেতনা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে হলে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে হবে। জাতীয় চেতনার আলোকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর নির্দেশনায় আইসিটি বিভাগ থেকে গবেষণার মাধ্যমে বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করার একটি (গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তি বাংলা ভাষা সমৃদ্ধকরণ) প্রকল্প হাতে নেয়া হয়েছে। বাংলা ভাষার মাধ্যমেই যেন আরও বেশি স্বাচ্ছন্দে আমাদের সন্তানেরা প্রযুক্তির সকল বিষয় জানতে পারে ও শিখতে পারে সে জন্যই এই প্রকল্প হাতে নেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
১২ দিনেই ৫ কোটি ছাড়াল ইমরান হাশমির অভিনীত সেই ওয়েব সিরিজ! Feb 07, 2026
img
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, মন্তব্য ট্রাম্পের Feb 07, 2026
img
ফিফা বিশ্বকাপের জন্য বেসক্যাম্পের নাম প্রকাশ করল আর্জেন্টিনা Feb 07, 2026
img
আজ শুষ্ক থাকবে ঢাকার আবহাওয়া, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা Feb 07, 2026
img
৭ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল? Feb 07, 2026
img
আজ উত্তরাঞ্চলের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 07, 2026
img
৯১’র মতো এবারও ইশরাককেই বেছে নেবে জনগণ: রিজভী Feb 07, 2026
img
এবার ছাত্রদলে যোগ দিলেন গকসু ভিপি ইয়াসিন Feb 07, 2026
img
আমিই জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণা করতে বলেছিলাম : কর্নেল অলি Feb 07, 2026
img
বিশ্ববাজারে আবারও স্বর্ণ ও রুপার দামে বড় পতন Feb 07, 2026
img
বিএনপির ইশতেহার যুগান্তকারী : ড্যাব Feb 07, 2026
img
রাজকীয় আয়োজনে প্রিয়াঙ্কা-শুভ্রজিতের বিয়ে Feb 07, 2026
img
রুদ্রনীলের বিয়ে কবে, নিতবর হওয়ার অপেক্ষায় কাঞ্চন Feb 07, 2026
img
মামলা প্রত্যাহার না করায় প্রশ্নের মুখে সায়ক চক্রবর্তী Feb 07, 2026
img

রয়টার্সকে তারেক রহমান

জামায়াতের সঙ্গে ঐক্য সরকার করবে না বিএনপি Feb 07, 2026
img
বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত Feb 07, 2026
img
আবেগঘন এক অধ্যায়ের নতুন পর্ব নিয়ে ফিরছে ‘বজরঙ্গি ভাইজান’ Feb 07, 2026
প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করে ইশতেহার দিল বিএনপি Feb 07, 2026
শাকিব খানকে নিয়ে যা বললেন তানজিন তিশা Feb 07, 2026
সবার কাছে কেমন ভাবে ধরা দিতে চায় রাব্বাতুল বায়েত Feb 07, 2026