© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর কুমিল্লা পট্টিতে ভয়াবহ আগুন

শেয়ার করুন:
রাজধানীর কুমিল্লা পট্টিতে ভয়াবহ আগুন
own-reporter
০৬:১৫ পিএম | ২১ ফেব্রুয়ারি, ২০২১

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

রাজধানীর মানিকনগরের কুমিল্লা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে যাচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকাল সোয়া তিনটার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের একটি সূত্র জানিয়েছে, বিকাল সোয়া তিনটার দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসে। সঙ্গে সঙ্গে ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সূত্রটি আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা এখনো জানা যায়নি। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টাইমস/এসএন

মন্তব্য করুন