সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বাবা-মা, অতঃপর...
জয়পুরহাটে নবজাতক ছেলে সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বাবা-মা। ভর্তির দুই ঘণ্টা পর ওই শিশুর মৃত্যু হয়। এতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।। সোমবার ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
জয়পুরহাটে নবজাতক ছেলে সন্তানকে হাসপাতালে রেখে পালিয়ে গেছেন বাবা-মা। ভর্তির দুই ঘণ্টা পর ওই শিশুর মৃত্যু হয়। এতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) ভোরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোববার রাত পৌনে ৮টার দিকে চারদিনের এক নবজাতক ও তার মাকে সঙ্গে নিয়ে পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের সাগর পরিচয় দিয়ে এক ব্যক্তি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান।
ওই নবজাতককে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। একপর্যায়ে রাতের কোনো এক সময় পালিয়ে যায় মা-বাবা। পরে ভোরে ওই শিশুটির মৃত্যু হয়।
জয়পুরহাট থানার এসআই শামিদুল্লাহ সরকার বলেন, তার বাবা-মাকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
টাইমস/এসজে/এসএন