© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

শেয়ার করুন:
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
own-reporter-chattogram
০৫:৫০ পিএম | ২২ ফেব্রুয়ারি, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- সেনোয়ারা বেগম (১৯) ও রিনা আক্তার (২২)। তাদের মধ্যে সেনোয়ারার বাড়ি কক্সবাজারের রামুতে, রিনার বাড়ি চকরিয়া উপজেলায়।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার এএসআই আদম আলী জানান, ট্রাকটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী মার্সা পরিবহনের একটি বাস ওভারটেক করে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সংঘর্ষ হয়। এতে বাসের পেছনের আসনে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন