© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

শেয়ার করুন:
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
district-correspondent
০৪:০৩ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজগঞ্জের কামারখন্দে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী। নিহতদের মধ্যে একজন মুক্তিযোদ্ধা রয়েছেন। তার নাম ফজলুর রহমান (৭০)। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর থানার মোকছেদ আলীর ছেলে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অন্যান্য নিহতরা হলেন- একই এলাকার শ্রী বিমল (৪৫) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই গ্রামের আব্দুল হান্নানের (৬০) পরিচয় জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, যাত্রীবাহী বাসটি উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে আসছিল। আর মালবাহী ট্রাকটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সামনের চাকা পাংচার হয়ে যায়। এসময় উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

 

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন