মুন্সীগঞ্জে চেয়ারম্যানের কারখানা থেকে অবৈধ কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন কারখানাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও ববিন জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার ভোরে উপজেলার গোসাইবাগ পান্না সিনেমা হলের পেছনে চেয়ারম্যানের মালিকানাধীন কারেন্ট জাল আয়রনের ফ্যাক্টরি সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি এবং তন্ময় ফিশিং নেট ও কারেন্ট জাল উৎপাদনকারী রানা মুন্সী নামে ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, অভিযানে ১ কোটি ৯৭ লাখ মিটার কারেন্ট জাল, বিপুল পরিমাণ ববিন জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। এসময় সাওবান ফাইবার ইন্ডাস্ট্রি নামের কারেন্ট জাল আয়রন ফ্যাক্টরির মালিক গোলাম মোস্তফা পালিয়ে যান। পরে জব্দ কৃত কারেন্ট জাল ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

পাগলা কোস্ট গার্ড স্টেশনের স্টেশন কমান্ডার লে. আশমাদুল বলেন, রাজনৈতিক প্রশ্রয়ে দীর্ঘদিন যাবত কারেন্ট জালের ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে আসছেন পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা। গোপন তথ্যের ভিত্তিতে তার ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এসব কারেন্ট জাল ও ববিন জব্দ করা হয়। বাকি আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

 

Share this news on:

সর্বশেষ

img
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নামে ২ কলেজের নামকরণ Feb 02, 2026
img
অলিম্পিকে যুক্ত হলো নতুন আরেকটি খেলা Feb 02, 2026
img
বিশ্বকাপের পাঁচদিন আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 02, 2026
img
এনসিপি নেতা শিশিরকে হুমকি, থানায় জিডি Feb 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা শ্রীলঙ্কার Feb 02, 2026
img
দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : গোলাম পরওয়ার Feb 02, 2026
img
মায়েরা ১১ দলের কাছে নিজেদের নিরাপদ মনে করেন : জামায়াত আমির Feb 02, 2026
img
ভারতকে কাঠগড়ায় তুললেন আইসিসির সাবেক কর্মকর্তা Feb 02, 2026
img
রিয়ালকে হারানো দলকে নিয়ে সতর্ক বার্সা কোচ Feb 02, 2026
img
রিয়ালের ‘মিনি হাসপাতালে’ বেলিংহাম Feb 02, 2026
img
নাগরিকত্ব আইনে বাংলাদেশিদের সুখবর দিল ইতালি! Feb 02, 2026
চট্টগ্রামে নির্বাচনী জনসভায় জামায়াত আমির Feb 02, 2026
নেটদুনিয়ায় ঝড়, প্রেম নিয়ে স্বস্তিকার স্পষ্ট বার্তা Feb 02, 2026
img
ভারতের বিপক্ষে অর্পিতাদের মানসিকতায় মুগ্ধ কোচ বাটলার Feb 02, 2026
img
দেশের রিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার Feb 02, 2026
img
বয়সের ফারাক ও কটাক্ষের মাঝেও মিষ্টি জুটি সোহিনী ও সপ্তর্ষি! Feb 02, 2026
img
টলিপাড়ায় নতুন সুখবর, বাগদান সারলেন রোশনি ও সৌমেন! Feb 02, 2026
img
প্রতিদ্বন্দ্বী একটি দলের প্রার্থী সংঘাত তৈরির চেষ্টা করছে: ইশরাক Feb 02, 2026
img
নীতিতে না থাকায় আওয়ামী লীগ ছেড়েছি : মান্না Feb 02, 2026
img
জাহানারা আলমের করা অভিযোগের তদন্ত প্রতিবেদন বিসিবিতে জমা Feb 02, 2026