© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিক মুজ্জাকিরের নিহতের ঘটনায় মামলা

শেয়ার করুন:
সাংবাদিক মুজ্জাকিরের নিহতের ঘটনায় মামলা
own-reporter-noakhali
০৫:৪১ পিএম | ২৩ ফেব্রুয়ারি, ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক বুরহান উদ্দিন মুজ্জাকির নিহতের ঘটনায় থানায় মামলা করেছেন তার বাবা। মঙ্গলবার বেলা ১১টায় বুরহানের বাবা চর ফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নেয়াব আলী মাস্টার বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামিদের নামে এ মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, গত শুক্রবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশির হাট পূর্ব বাজারে কোম্পানীগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পেশাগত দায়িত্বপালনকালে গুলিবিদ্ধ হন দৈনিক বাংলাদেশ সমাচার ও অনলাইন পোর্টাল বার্তা বাজারের স্থানীয় প্রতিনিধি বুরহান উদ্দিন মুজ্জাকির। পরদিন রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন