হবিগঞ্জে পুলিশের ধাওয়ায় অটোরিকশা খাদে, নিহত চালক  

হবিগঞ্জের বাহুবল উপজেলায় হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। নিহত অটোরিকশাচালকের নাম রুবেল। তিনি কটিয়াদী এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বাগানবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– দৌলতপুর গ্রামের আজগর আলী (৬০), একই গ্রামের মাসুদা আক্তার (৩৫) ও বাহুবল পল্লী বিদ্যুতের স্টাফ মুসলিম (৪০)। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিদর্শক আলমগীর বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে উঠার কারণে একটি অটোরিকশাকে ধাওয়া করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল দল। এই সময় সিএনজিচালিত অটোরিকশাটি দ্রুত পালাতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই যানটির চালক তোফায়েল নিহত হন।

তিনি আরও জানান, সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচলে হাই কোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এরপরও কিছু সিএনজি মহাসড়কে চলছে।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। মহাসড়ক অবরোধের কারণে রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে।

পুলিশ ও প্রশাসনের লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলেও জানান ওসি।

 

টাইমস/এসজে/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার Feb 03, 2026
img
নির্বাচনী মাঠে নিরাপত্তা শঙ্কায় গানম্যান ও আগ্নেয়াস্ত্রের আবেদন প্রার্থীদের Feb 03, 2026
img
জাপানে ভারী তুষারপাতে মৃতের সংখ্যা ৩০ Feb 03, 2026
img
নেইমারের সঙ্গে চুক্তি করলেন ইয়ামাল Feb 03, 2026
img
বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া Feb 03, 2026
img
নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর Feb 03, 2026
img
সঙ্গীত বা শিল্পের আসল সার্থকতা নাম-যশে নয়: অরিজিৎ সিং Feb 03, 2026
নামাজে মনোযোগ আনার উপায় | ইসলামিক টিপস Feb 03, 2026
img
রপ্তানি আয়ে আগের সব রেকর্ড অতিক্রম করল বাংলাদেশ Feb 03, 2026
img
কাজ জীবনে আসে-যায়,তাই কাজের থেকেও সম্মান বড়: কুমার শানু Feb 03, 2026
img
বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ Feb 03, 2026
img
কুমিল্লায় আগুন, ২৫ দোকান পুড়ে ছাই Feb 03, 2026
img
নির্বাচনী সভায় যাওয়ার পথে বালু ফেলে বাধার অভিযোগ শামা ওবায়েদের Feb 03, 2026
img
ভারত ম্যাচ বয়কটে পাকিস্তানের লোকসান কত হতে পারে? Feb 03, 2026
img
এপস্টেইন তদন্তে সাক্ষ্য দিতে সম্মত বিল ও হিলারি ক্লিনটন Feb 03, 2026
দুই দিনের জেলে জীবনের বড় শিক্ষা Feb 03, 2026
img
দামি ডায়েট নয়, ঘরোয়া খাবারেই বাজিমাত! হৃতিকের ফিটনেস প্লেটে কী থাকে? Feb 03, 2026
img
মুহূর্তেই ধ্বংস হওয়া সভ্যতার অজানা ইতিহাস Feb 03, 2026
img
চুল পড়া কমাতে বিশেষ হেয়ার প্যাক ব্যবহার করেন জাহ্নবী! Feb 03, 2026
img
মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ১৯ বাংলাদেশি আটক Feb 03, 2026